এসএমএসে লোভনীয় বেতনে চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেয় চক্রটি

১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মোবাইল ফোনে প্রতারণামূলক এসএমএস

মোবাইল ফোনে প্রতারণামূলক এসএমএস © প্রতীকী ছবি

মোবাইল ফোনের এসএমএসে অনলাইনে লোভনীয় বেতনে খণ্ডকালীন চাকরির কথা বলা হতো। পরে প্রতারণা করে ভুক্তভোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল রবিবার রাজধানীর ভাটারার জোয়ারসাহারা এলাকা থেকে প্রতারক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আজ সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

এই কর্মকর্তা জানান, চক্রের প্রতারণার শিকার হয়ে আরাফাত হোসেন নামে এক ভুক্তভোগী ডিএমপির রামপুরা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে প্রতারণার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। এর আগে এই চক্রের সদস্য হিমেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে মোশারফকে গ্রেপ্তার করা হয়।

এসপি রাসেল জানান, ভুক্তভোগী তার ফোনে আসা মেসেজে সাড়া দিলে চক্রটি বিকাশ নম্বরে ৪৫০ টাকা পাঠায়। পরে তাকে একটি টেলিগ্রাম আইডিতে যুক্ত করা হয়। এভাবে কয়েক ধাপে টাকা লেনদেন করে বিশ্বাস অর্জন করে চক্রের সদস্যরা। 

পরে ব্যাংক হিসাব নম্বরে কয়েক দফায় ১ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী থানায় প্রতারণার অভিযোগ করেন।

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬