সিলিং ফ্যানে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

০৫ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM

© ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির নিজ ফ্লাটে তানজিম তাসনিয়া (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।  

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় গিয়ে দেখেন, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তানজিম ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন তিনি। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা এখনো জানা যায়নি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬