গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম © সংগৃহীত

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) শহরের পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না বলে দাবি করেছে বিএনপি।

জেলা বিএনপির সদস্য ও জিমের ছোট ভাই খন্দকার আলামিন বলেন, জাকারিয়া জিমকে কোনো মামলা ছাড়াই নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগে তার বিরুদ্ধে দু’টি মামলা থাকলেও নিষ্পত্তি হয়েছে। এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি তারা। 

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পর আত্মহত্যার চেষ্টা শেকৃবি ছাত্রের

যদিও জিমের বিরুদ্ধে ভাংচুরের মামলা আছে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা। তিনি বলেন, হরতাল-অবরোধের সময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর জুনদহ এলাকায় বাস-ট্রাকসহ বেশকিছু যানবাহন ভাঙচুর করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সে ঘটনায় পলাশবাড়ী থানায় ৩৮৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সে মামলায় ছাত্রদল নেতা খন্দকার জাকারিয়া জিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬