মায়ের কোলে থাকা শিশুকে পিটিয়ে হত্যা

০২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
কলমাকান্দা থানা

কলমাকান্দা থানা © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় আড়াই বছরের শিশু জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী মো. হাতেম আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ ডিসেম্বর) জমি নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শিশু জুনাইদ উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির ছেলে। গ্রেপ্তার হাতেম একই এলাকার আবদুল আজিজের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল মালেক ও প্রতিবেশী মো. হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান। রবিবার বিকালে শিশু জুনাইদ তার মা মোমেনা আক্তারের কোলে ঘুমাচ্ছিল। এ সময় ৬/৭ জন বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা লাঠি দিয়ে মোমেনাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় শিশুটির শরীর ও মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই আব্দুল মালেক বাদী হয়ে মো. হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। সোমবার ভোরে পুলিশ হাতেম আলীকে গ্রেফতার করে। তিনি লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ময়নাতদন্তের জন্য শিশুর লাশ সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাতেম আলীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
close