গাইবান্ধায় জমিতে ছড়িয়ে থাকা মানবদেহের বিভিন্ন অঙ্গ নিয়ে চাঞ্চল্য

৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মাথার তিনটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়হাড্ডি পাওয়া গেছে। এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে পাশেই একটি কবরস্থানে সেগুলো দাফন করেন স্থানীয়রা।
 
রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি সড়কের পাশের জমিতে খুলি ও হাড়হাড্ডিগুলো পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে পড়ে থাকা মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড়হাড্ডিগুলো বেশ পুরনো। ধারণা করা হচ্ছে, তন্ত্র-মন্ত্র যাদুটোনার জন্য কেউ এগুলো কবরস্থান থেকে চুরি করেন। এরপর ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পথে লোকজনের ভয়ে হয়তো সেগুলো জমিতে ফেলে গেছেন। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের ঈমামসহ এলাকাবাসী সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন।
 
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। কারা এগুলো জমিতে ফেলে গেছে তা শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
 
এদিকে এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তবে মাথার এসব খুলি ও হাড়-গোড়গুলো অনেক পুরোনো বলে ধারণা করছেন স্থানীয়রা।
 
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে সাঘাটা উপজেলার কালপানি গ্রামের জয়নুল আবেদীন জয়ের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মানুষের মাথার খুলি-হাড়দণ্ড ও যাদুর বইসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করে। এ সময় জয়নুল আবেদীন জয়কে (৪৩) গ্রেফতার করে পুলিশ। তিনি বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।
 
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬