চরফ্যাশনে দুই স্কুলশিক্ষকের উপর হামলা, ঘর বাড়ি ভাঙচুর

৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শিক্ষকদেরকে হামলার পাশাপাশি বাড়ি ঘরে  ভঙচুর চালানো হয়

শিক্ষকদেরকে হামলার পাশাপাশি বাড়ি ঘরে ভঙচুর চালানো হয় © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে বসত ঘরের পাশের গাছ উপড়ে ফেলার প্রতিবাদ করায় দুই স্কুল শিক্ষকের ওপর হামলা ও বসত ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সুমন ও শাকিল নামের দুই বখাটে যুবককের বিরুদ্ধে। বুধবার রাতে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই স্কুলশিক্ষককে উদ্ধার করে রাতেই  চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভাই আবদুল আজিজ বাদী হয়ে ৫ জনকে আসামী করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

আহত শিক্ষকরা হলেন— মো. আওয়াব হোসেন ১১৭ নং ভাষানচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মো. সোহেল ১৮১ পশ্চিম জাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আওয়াব হোসেন জানান, প্রতিবেশী বখাটে যুবক সুমন ও শাকিল তাদের বসত ঘরের পাশ দিয়ে কাঁকড়া ট্রলি দিয়ে ইট আনা নেয়া করছিলেন। এসময় নিজের সুবিধা মতো তার বসত ঘরের পাশের কিছু গাছ কেটে ও উপড়ে ফেলেন । গাছ উপড়ে ফেলার প্রতিবাদ করায় ওই দুই যুবককের সাথে তার তর্ক বাধে। তর্কের জের ধরে বখাটে যুবক সুমন ও শাকিলসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। এবং বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এতেই থেমে যাননি বখাটে যুবক ও তাদের সাঙ্গপাঙ্গরা। তারা চিকিৎসা নিতে এলে বাড়িতে পুরুষ শুন্য থাকার সুযোগে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। অভিযুক্তদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে তাদের পরিবার।  

অভিযুক্ত সুমন জানান, ইটবাহী কাঁকড়া ট্রলি নেয়ার সময় তাদের কিছু গাছের ক্ষতি হয় এনিয়ে তাদের সাথে তর্ক হয়। ওই তর্কের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
close