নিখোঁজের ৬ দিন পর ৫ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
শাহীন আলী (১১)।

শাহীন আলী (১১)। © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি বাগান থেকে  লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রের নাম শাহীন আলী (১১)। সে আদাবাড়িয়া গ্রামের সানের আলীর ছেলে। নিহত শাহীন স্থানীয় তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর বিকেল চারটার দিকে শাহীন আলী তার দাদার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে শাহীন আলীর ক্ষতবিক্ষত ও অর্ধগলিত লাশ বাগানের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close