উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

রাজশাহী থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জামালগঞ্জ থেকে ছেড়ে আসার পর চলন্ত ট্রেনটি আগুনে জ্বলন্ত অবস্থায় শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট স্টেশনে পৌঁছে। আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ট্রেনে আগুনের ঘটনায় আতঙ্ক দেখা দেয়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে গিয়ে আগুন জ্বলতে থাকে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উত্তরা এক্সপ্রেস (মেইল ট্রেন) ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি আক্কেলপুর স্টেশনের পর জামালগঞ্জ স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে আগুনের ঘটনা ঘটে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম  বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। পরে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

ট্যাগ: আগুন
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence