রাজধানীতে ফ্যানে ঝুলছিল ছাত্রীর দেহ, চিকিৎসক বললেন—মারা গেছে

০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
কামরাঙ্গীর চরে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে

কামরাঙ্গীর চরে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্রী মোছা. আফরিন (১৬) স্থানীয় আশ্রাবাদ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বাবা মো. আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, আফরিন রাতে মায়ের ওপর অভিমান করে নিজ রুমের দরজা আটকিয়ে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন: শিক্ষিকার সঙ্গে ‘ব্রেক আপে’র জেরে গলায় ফাঁস নিলেন ছাত্র

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফরিনকে মৃত ঘোষণা করেন বলে জানান বাবা আব্দুর রউফ। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close