নির্বাচনী সভায় প্রধান শিক্ষক, কারণ দর্শাত বলল জেলা প্রশাসন

০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
নির্বাচনী সভায় প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ

নির্বাচনী সভায় প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় নির্বাচনী আলোচনা সভায় ভোটের প্রচারণা করেছেন একজন প্রধান শিক্ষক। বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নজরে আসায় তাকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। সরকারিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

অভিযুক্ত আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ ইসলামী ঐক্য জোটের প্রার্থীর প্রচারে অংশ নেন বলে জানা গেছে। বুধবার (৬ ডিসেম্বর) ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি নুরুল্লার চর গ্রামে এ আলোচনা সভা হয়। এতে ইলিয়াসের পক্ষে কাজ করার জন্য আহবান জানান শিক্ষক সাজ্জাদুল।

বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদ পারভেজের নজরে আসলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বিকেলেই শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান শোকজ করেন। ১০ কার্য দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন: পবিপ্রবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়মের ছড়াছড়ি, ব্যবস্থা নেবে ইউজিসি

ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. ইলিয়াস তার বাড়িতে সাজ্জাদুল হকের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, অনুষ্ঠানে গেলেও ভোট চাননি। খুরশিমুলের জুনাইদ হুজুরের কাছ থেকে সন্তানের জন্য তাবিজ-কবজ আনতে গিয়েছিলেন। নোটিশ হাতে পেলে জবাব দেবেন বলে জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্কমর্তা মো. মিজানুর রহমান খান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি ও সরকারি চাকরি বিধি ভঙ্গ করেছেন তিনি। শোকজের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬