ময়লার ভাগাড়ে মিলল কলেজছাত্রীর মরদেহ

০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
নিহত কলেজছাত্রী রেখা

নিহত কলেজছাত্রী রেখা © সংগৃহীত

কুষ্টিয়ার হাউজিং এলাকার ময়লার ভাগাড় থেকে রেখা (১৮) নামের এক কলেজছাত্রীর কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে মডেল থানা পুলিশ। 

নিহত রেখা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ব্যাপারীর মেয়ে ও কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, বিয়ের মাত্র ১৯ দিন পর উত্যক্তকারীরা রেখাকে শ্বাসরোধে হত্যা করেছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে গেছে খুনিরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোহেল রানা বলেন, বুধবার রাতে হাউজিং এলাকায় কম্বল মোড়ানো এক নারীর মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে

ট্যাগ: ছাত্রী
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬