গাজীপুরে চলন্ত গাড়িতে আগুন

০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
গাজীপুরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে কাপাসিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। ভ্যানটি বড়পুশিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কাভার্ডভ্যানের চালক মো. সুমন জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় বড়পুশিয়া এলাকায় এলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত এসে গাছের গুঁড়ি দিয়ে রাস্তা বন্ধ করে। এরপর ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ফেলে ও পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পশ্চিম দিকে চলে যায়।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close