স্কুলের সামনে ভিড় জমিয়ে ছিনতাই করে তারা

০২ ডিসেম্বর ২০২৩, ১২:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
গ্রেফতারকৃত জনি ও সাগর

গ্রেফতারকৃত জনি ও সাগর © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্কুলে ভিড়ের মধ্যে মিশে যায়। ঘোরাফেরার সময় সুযোগের অপেক্ষায় থাক। একপর্যায়ে স্কুলের সামনে অপেক্ষায় থাকা অভিভাবকের ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে তারা। সম্প্রতি এ ধরনের চক্রের দু’জন ধরা পড়েছে পুলিশের হাতে।

মিরপুর মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গত সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জনি ও সাগর। তাদের কাছ থেকে ছুরিও উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জনি ও সাগর ছিনতাই করলেও সবাইকে টার্গেট করে না। তারা স্কুলের সামনে অপেক্ষমাণ নারী অভিভাবকদের টার্গেট করে। সাধারণত ছুটির সময় অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। সুযোগ বুঝে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর পালিয়ে যায় তারা।

আরো পড়ুন: রাতে নিখোঁজ, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার স্কুলছাত্রীর

পুলিশ বলছে, ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকেন। সে কারণে এ সময়টিকেই টার্গেট করে তারা। ছিনতাইয়ের সময় কেউ বাধা দিলে ছুরিকাঘাতের ভয় দেখায়। গত রোববার মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গেলে তারা পালিয়ে যাচ্ছিল। তখন তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে ছুরি পাওয়া গেছে। তাদের সঙ্গে আর কারা আছে, জানার চেষ্টা চলছে।

যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬