টঙ্গীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন

০১ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
টঙ্গীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

টঙ্গীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় সড়কের পাশে প্রায় বছর খানেক যাবৎ একটি কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছেন মালিকপক্ষ ও সামনের চাকা ছিল পাংচার। 

বৃহস্পতিবার রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত দাহ্য পদার্থ ঢেলে ওই কাভার্ড ভ্যানটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close