সড়কে প্রাণ গেল ভারতের দুই নাগরিকের

২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নিহত হয়েছেন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নিহত হয়েছেন © ফাইল ছবি

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকার চালক সজিব গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন- ছবি বিশ্বাস ও অসিম কুমার। ভারতীয় পাসপোর্টধারীরা খুলনা থেকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, বিজিবি হেডকোয়ার্টারের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ‍দুই ভারতীয় নিহত হন। গুরুতর আহত চালককে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence