‘লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনা’ করার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫ নভেম্বর ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব © প্রতীকী ছবি

নির্বাচনের তফসিল ঘোষণার পর ‘লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনা’ করার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (১৫ নভেম্বর) এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের এ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে আগুন দিয়ে নাশকতার পরিকল্পনাকারী রেজাউল করিমসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের গ্রেপ্তার করা হয়েছে বরিশাল সদর থেকে।

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অন্যতম নির্দেশদাতা রেজাউল করিম। তাকে গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬