দুমকীতে স্কুলের ভেতরে প্রধান শিক্ষককে মারধর, প্রতিবাদ শিক্ষক সমিতির

১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
প্রতিবাদ প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের।

প্রতিবাদ প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের। © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও দুমকী প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনও করেছে ওই সমিতির সদস্যরা।   

সোমবার(১৩ নভেম্বর) সকাল নয়টায় দুমকী দেবীর চর মডেল সরকারি বিদ্যালয়ের সামনে সড়কে দাড়িয়ে প্রতিবাদ জানান প্রধান শিক্ষকরা। 

সূত্র জানায়, গত ৭  নভেম্বর বিদ্যালয় চলাকালীন সময়ে ৪৪ নং উত্তর পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই এলাকার বাসিন্দা আবুল হোসেন খান নামে একব্যক্তি। এ মর্মে ওইদিন আবুল হোসেন খানকে অভিযুক্ত করে থানায় সাধারণত ডায়েরি  করছেন ওই প্রধান শিক্ষক। অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার ফোন করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় ঢুকে লাঞ্চিত করা সম্পূর্ণ বেআইনি ও ন্যাক্কারজনক কাজ। তিনি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন ডেইলি ক্যাম্পাসকে জানান, যেহেতু বিদ্যালয় চলাকালীন ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

ট্যাগ: শিক্ষক
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬
জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬