‘বাসে আগুন দেওয়ার সময়’ ঢাকা কলেজের ছাত্রদল নেতা আটক

০৬ নভেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন © সংগৃহীত

রাজধানী পুরান ঢাকায় ‘বাসে আগুন দেওয়ার সময়’ ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (২৯) হাতেনাতে আটক করেছে বংশাল থানা পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে আধা কেজি গান পাউডার, এক বোতল পেট্রোল এবং তুলা উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, রোববার রাত ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

আরো পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

তখন বিষয়টি টের পেরে বাসের চালক ও হেলপার তাৎক্ষণিক তার ওপর ঝাপিয়ে পড়ে হাতেনাতে ধরে ফেলে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের দুটি টিম টহলরত অবস্থায় ছিল। এ সময় বাসের চালকও হেলপারের সহযোগিতায় পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। আমরা অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬