যৌন হয়রানির অভিযোগে রাবির চিকিৎসক সাময়িক বরখাস্ত

০৫ নভেম্বর ২০২৩, ১২:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে রাবিতে মানববন্ধন হয়েছে

চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে রাবিতে মানববন্ধন হয়েছে © ফাইল ছবি

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। 

তিনি জানান, চিকিৎসক রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন: অবরোধের মধ্যেই ঢাবিতে চলছে ক্লাস-পরীক্ষা ও পরিবহন

জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে চিকিৎসক রাজুর বিরুদ্ধে। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা করেন তিনি।

এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন। এছাড়া চিকিৎসক রাজুকে স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।

ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শুরু
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence