চরফ্যাশনে গভীর রাতে চট্টগ্রামগামী বাসে আগুন

০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
চরফ্যাশনে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চরফ্যাশনে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে গভীর রাতে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরফ্যাশন থেকে চট্রগ্রামগামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যান। বাসে কোনো কর্মী না থাকার সুযোগে রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আরো পড়ুন: কুবির মূল ফটকে ছাত্রদলের তালা

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারা বাসে আগুন দিয়েছে তার চিহ্নিত করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, তৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের রহস্য উদঘটনের চেষ্টা চলছে। তবে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্য বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬