স্কুলের বন্ধুর সাথে প্রেম, জানতে পেরে মেয়েকে বিষপান করালো বাবা

০৩ নভেম্বর ২০২৩, ১১:৫৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM

© সংগৃহীত

১৪ বছরের এক কিশোরী তার স্কুলের এক বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তার বাবা সে কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে মারধর করেন। জোর করে খাওয়ান কীটনাশক। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কেরলেতে। 

ভারতীয় এক সংবাদ মাধ্যম জানায়, মেয়েকে মারধর ও জোর করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ উঠে বাবার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। 

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ১৪ বছরের ওই কিশোরী তার স্কুলের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। গত রবিবার, ২৯ অক্টোবর সে কথা জানতে পারেন কিশোরীর বাবা। তিনি কন্যার উপর ক্ষুব্ধ হন এবং তাঁকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু কিশোরীও জেদ করে জানায়, বন্ধুর সঙ্গে সম্পর্ক সে নষ্ট করবে না। এর পরেই অভিযুক্ত কন্যাকে মারধর করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোহার রড দিয়ে কিশোরীকে মারধর করা হয়। তার পর জোর করে খাইয়ে দেওয়া হয় বিষাক্ত কীটনাশক। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকেই পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরীর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, নিগৃহীতা কিশোরীর বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই সৌদি ছাড়লেন রোনালদো 
  • ০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশিদের আবেগ বনাম বাস্তবতা
  • ০৩ মার্চ ২০২৬
মেঘনা গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১০ মার্চ
  • ০৩ মার্চ ২০২৬
আপ বাংলাদেশ ভেঙে নতুন দল শিগ্‌গির, প্রস্তবনায় কয়েকটি নাম—নে…
  • ০৩ মার্চ ২০২৬
‘সম্মান’ ফেরত না পেলে আর ক্রিকেট খেলবেন না বিজয়
  • ০৩ মার্চ ২০২৬
পলিটেকনিকের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল : নাছ…
  • ০৩ মার্চ ২০২৬