মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
অভিযুক্ত সুমন

অভিযুক্ত সুমন © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা রেলওয়ে স্টেশনের উকিলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মা মধুমালা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করে। এসময় অভিযুক্ত ছেলে সুমনকে (২৪) আটক করেছে।

জানা যায়, উকিলবাড়ী এলাকায় ভাড়া থাকে সুমনের মা-বাব, ভাইয়ের সঙ্গে থাকতো। তার বউ বাচ্চা থাকলেও মাদকাসক্ত হওয়ার কারণে তাকে ছেড়ে চলে গেছে। প্রতিদিন মাদকের টাকা চাওয়া নিয়ে সুমন মায়ের সঙ্গে ঝগড়া করত। এদিন রাত ১টার দিকে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘরে থাকা বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন সুমন। এরপর মায়ের মরদেহ এক রুমে রেখে অন্য রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে থাকেন তিনি।

এ সময় সুমনের বাবা নূর ইসলাম ও ভাই নিজেদের খাবার হোটেলে কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তারা বাসায় এসে এক রুমে মধুমালা বেগমের মরদেহ ও অন্য রুমে সুমনকে শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে সুমনকে বেঁধে পুলিশে খবর দেন।  

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, অভিযুক্ত সুমনকে রাতেই আটক করে থানায় আনা হয়েছে। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close