ইশরাককে ছোট ভাই ও গাড়ি চালককে আটকের অভিযোগ

২৯ অক্টোবর ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © ফাইল ছবি

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে না পেয়ে তাঁর ছোট ভাই ইশফাক হোসেনকে ও গাড়ি চালক রাজিবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন। 

তিনি জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাকে না পেয়ে তাঁর ছোট ভাই এবং গাড়ি চালককে ডিবি ধরে নিয়ে যায়।  

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অভিযান চালায় ডিবি।

গতকাল নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর পল্টন থানা এবং শাহাজাহানপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close