নয়াপল্টনে ‘বাজার করতে’ বের হওয়া দুই শিক্ষার্থী আটক

২৯ অক্টোবর ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
নয়াপল্টন এলাকা থেকে আটক দুই শিক্ষার্থী

নয়াপল্টন এলাকা থেকে আটক দুই শিক্ষার্থী © সংগৃহীত

বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। তাদের দাবি, তারা সাধারণ শিক্ষার্থী। বাজার করতে বাসা থেকে বের হয়েছিলেন। 

আটকদের নাম আরমান ও সজীব। পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর তাদের সাধারণ শিক্ষার্থী মনে হলে ছেড়ে দেওয়া হবে।

আরো পড়ুন: মির্জা ফখরুলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

জানা গেছে, হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে পথচারীদের তল্লাশি করছে। হরতালে যাতে কেউ নাশকতা না করতে পারে, সে জন্য পুলিশের এ কার্যক্রম বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close