ডিবিপ্রধান হারুন

ডিবির ড্রেস পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি

২৯ অক্টোবর ২০২৩, ১২:১৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ © সংগৃহীত

যারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ।

শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পরে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদের গ্রেফতার করেছি।’

তিনি বলেন, ‘পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন লাগিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সব অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দিয়েছে। এখন হয়তোবা তারা মনে করেছে একটা ড্রেস পরিয়ে দিয়ে জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করা যাবে। যারা (এজন্য) পাঁয়তারা করছে সেটা হবে না। যারা এ কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence