ঘুম থেকে আর উঠবে না কলেজছাত্রী সুমা

২৮ অক্টোবর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সালথায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

সালথায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি


ফরিদপুরের সালথায় সুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সুমা আক্তার তার বাবার একমাত্র মেয়ে ছিলেন। বিভাগদী শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সালথা থানার এসআই তন্ময় চক্রবর্তী তার লাশ উদ্ধারের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমা রাগী ও জেদি ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঝগড়া করে বেশিরভাগ সময় ঘরে দরজা আটকিয়ে ঘুমিয়ে থাকতেন। ঘুম থেকে ওঠে স্বাভাবিক হয়ে যেতেন। তবে শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে ঝগড়া হয় তার। 

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে নীলক্ষেতে ছাত্রীর বিষপান

পরে দরজা আটকিয়ে দেন। পরিবারের সদস্যরা ভেবেছিল, রাগ করে দরজা আটকিয়ে ঘুমিয়ে আছে। তবে দীর্ঘ সময় সাড়া না পেয়ে সন্ধ্যায় দরজা ভেঙে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ পায় পরিবার। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close