নিজ বাড়িতে মা ও দুই ছেলের গলা কাটা লাশ

১৭ অক্টোবর ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা © প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চর ছয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫) এবং তাদের ছেলে মহিন (১৪) ও মহিন (৭)।

পুলিশ জানায়, শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে থাকতেন। সকালে গৃহপরিচারিকা এসে গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে ভেতরে ঢোকেন।

আরো পড়ুন: বিএম কলেজের হলে নতুন ভবনের দাবিতে সড়ক অবরোধ

এ সময় মেঝে ও বাথরুমে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
close