বিদ্যালয়ে বিষপান শিক্ষার্থীর, হাসপাতালে মৃত্যু

১০ অক্টোবর ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
দশমিনায় বিদ্যালয়ে বসে বিষপান করেছে এক শিক্ষার্থী

দশমিনায় বিদ্যালয়ে বসে বিষপান করেছে এক শিক্ষার্থী © ফাইল ছবি

দশমিনায় বিদ্যালয়ে বসে বিষপানের পর তন্ময় চক্রবর্তী (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) উপজেলার আরজবেগী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। টেস্ট পরীক্ষার ফি পরিশোধ না করায় শিক্ষকের বকাঝকা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে অভিমানে সে বিষপান করে বলে অভিযোগ পারিবারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রয়াত গোপাল চক্রবর্তীর ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী তন্ময় চক্রবর্তী। অর্থাভাবে পরীক্ষার ফি দিতে না পারায় প্রধান শিক্ষক মো. কাওসার বকা দেন এবং তথ্য ও যোগাযোগ পরীক্ষায় অংশ নিতে দেননি। অপমান সইতে না পেরে তন্ময় বিদ্যালয়ে বসেই বিষপান করে। কিছুক্ষণ পর তাকে বিদ্যালয়ের লাইব্রেরিতে সুস্থতার চেষ্টা করা হয়।

এতে ব্যর্থ হয়ে তন্ময়কে কর্মচারী মো. জামাল ও হেমায়েত হোসেন দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। বিকেলে তন্ময় মারা যায়। 

তন্ময়ের মা জয়ন্তী চক্রবর্তী জানান, ছেলে পরীক্ষা দিতে গেলে তাকে পরীক্ষার খাতা দেয়নি। প্রধান শিক্ষকের থেকে অনুমতি নিয়ে খাতা দেবে বলেছে। প্রধান শিক্ষকের কাছে অনুমতি আনতে গেলে তিনি টাকা পরিশোধ না করলে পরীক্ষায় অংশ নিতে দেবেন না বলে বকাঝকা করে বেরিয়ে যেতে বলেন।

আরো পড়ুন: স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

তন্ময়ের চাচাতো বোন ও একই ক্লাসের শিক্ষার্থী লাবনী চক্রবর্তী জানান, তারা পরীক্ষার হলে ছিলেন। তখন তন্ময় ম্যাডামের কাছে খাতা চাইলে তিনি না দিয়ে প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার বলেন, ওর বাবা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাই কোনো দিন টাকা-পয়সা নিইনি। তবে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।

দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence