জন্মদিনে মদের পার্টি, অতিরিক্ত পানে মৃত্যুু কলেজছাত্রের

০৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অতিরিক্ত মদ্যপানে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে

অতিরিক্ত মদ্যপানে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে © ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে জন্মদিনের পার্টিতে অতিরিক্ত মদ্যপান করে অনিক রায়হান (২০) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার তিন বন্ধু। অনিক সিংগাইর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি আঙ্গারিয়ার লাভলু হোসেনের ছেলে।

অন্যরা হলো- আজিমপুরের জিন্নত আলীর ছেলে আলামিন (২০), আঙ্গারিয়ার পরিতোশ সরকারের ছেলে নয়ন (১৯) ও মধ্য সিংগাইরের মৃত ধনঞ্জয় সাহার ছেলে দ্বীপ (১৮)। তারা মানিকগঞ্জ হাসপাতালে চিকিৎসাাধীন রয়েছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে দ্বীপের জন্মদিন উপলক্ষে তার বাড়িতে ডিজি পার্টিতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: ফেসবুকে নারীর সঙ্গে বন্ধুত্ব, কৌশলে ফ্ল্যাটে ডেকে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ

জানা গেছে, বৃহস্পতিবার রাতে দ্বীপের জন্মদিন উপলক্ষে ডিজে পার্টি করে তার বন্ধুরা। পার্টিতে চার বন্ধু মদপান করে। তবে মেয়াদ না থাকা এবং অতিরিক্ত পান করলে এক এক করে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে অনিককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close