পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপ, স্কুলছাত্র আটক

০৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন © সংগৃহীত

পদ্মা সেতুতে উদ্বোধনের জন্য ঈশ্বরদী থেকে রাজবাড়ী রেলস্টেশনে আসা উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতুল শেখ (১৩) নামে এক স্কুলছাত্রকে আটক করেছে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। আজ শনিবার দুপুরে জিআরপি থানার ওসি সোমনাথ বসু এ তথ্য নিশ্চিত করেন।

আটক রাতুল জেলার পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় অষ্টম শ্রেণিপড়ুয়া রাতুলকে আটক করা হয়। পরে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়।

ওসি সোমনাথ বসু জানান, রেল সেতুর উদ্বোধনী ট্রেন গতকাল সকালে ঈশ্বরদী থেকে আসার পথে পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে এক কিশোর দুটি পাথর ট্রেনের দিকে ছুঁড়ে মারে। এ সময় একটি পাথর ট্রেনের নিচে লাগে এবং অপরটি ট্রেনের এসি বগি দরজার গ্লাসে লেগে ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনে ছিলেন বলে জানান ওসি।

প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close