নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র বিজয়ের মরদেহ উদ্ধার

০২ অক্টোবর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
রামিমুল হাসান বিজয়

রামিমুল হাসান বিজয় © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচদিন পর অষ্টম শ্রেণীর ছাত্র রামিমুল হাসান বিজয়ের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের শালবনের ভেতর থেকে ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

রামিমুল হাসান শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার রোমান বেপারীর ছেলে ও একই এলাকার শতদল কিন্ডারগার্টেনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

রামিমুল হাসান বিজয়ের চাচা জুয়েল বেপারী ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বিজয় বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে একইদিন রাতে তিনি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

আরও পড়ুন: পরিচয় লুকাতে কলেজছাত্রের শরীর থেকে আলাদা করা হয় মাংস

পরে পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মরদেহের সন্ধান পায় এবং উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কয়েকজনকে আটক করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close