রাজধানীর আবাসিক হোটেলে মিলল প্রধান শিক্ষকের মরদেহ

২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ

প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ © প্রতীকী ছবি

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। বৃহস্পতিবার (২১ সে‌প্টেম্বর) রাতে তোপখানা রোডের হোটেল রয়েল গ্রান্ড হায়াত নামের হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনীন্দ্রনাথ বাড়ৈ মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মরদেহ ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন: ঢাকায় অতিবর্ষণে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এক পরিবারের তিনজনসহ চারজনের

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলের একটি কোয়ার্টরে পরিবার নিয়ে বসবাস করতেন শিক্ষক। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজে ঢাকায় আসেন। দুপুরের পর থেকে স্ত্রী শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে বন্ধ পান। রাত ৮টার দিকে পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন হোটেল থেকে মরদেহ উদ্ধার করেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাত ৮টার দিকে শাহবাগ থানা থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুর কারণ জানা যায়নি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close