ইউপি চেয়ারম্যানের সঙ্গে প্রাণ হারালেন ছাত্রদল নেতা

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং এম. হাফিজুর রশীদ

মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং এম. হাফিজুর রশীদ © ফাইল ছবি

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এম. হাফিজুর রশীদ। ওবায়দুল্লাহ মহানগরীর দরগা মহল্লায় পায়রা ১০৮ ও হাফিজুর পায়রা ৮৫ নম্বর বাসায় থাকতেন।

আরো পড়ুন: বিয়ে না করেই শিক্ষিকাকে ‘তালাক’ দিলেন শিক্ষক, অতঃপর...

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন ওবায়দুল্লাহ ও হাফিজুর। সালুটিকর বাজারের পার্শ্ববর্তী ১০ নম্বর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানা গেছে।

অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬