আপত্তিকর ভিডিও ছড়ানোর পর শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
গোপালগঞ্জের এক স্কুল শিক্ষকের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে

গোপালগঞ্জের এক স্কুল শিক্ষকের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে © প্রতীকী ছবি

গোপালগঞ্জের এক শিক্ষকের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জগদীশ মজুমদার নামের ওই শিক্ষক উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

জানা গেছে, ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে নিজ বাড়িতে বসবাসের পাশাপাশি ছাত্রদের আবাসিক হোস্টেল খুলেছেন তিনি। সম্প্রতি এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ ভিডিও বুধবার ছড়িয়ে পড়ে। এরপর ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে।

পাটিকেলবাড়ি বাজারের ব্যবসায়ী মনোজ কুমার জানান, জগদীশ মজুমদারের বাড়ি মুকসুদপুর হলেও এখানে বাড়ি করে বসবাস করছেন। বাড়িতে তিনি ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল খুলেছেন। সেখানে অনেকে পড়ালেখা করেন। শিক্ষকের বিরুদ্ধে অনেকদিন ধরে এমন অভিযোগ ছিল। বুধবার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা  হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তাকে সাময়িক বহিষ্কার করার জন্য কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি হবে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬