ছাত্রাবাস থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
জয়পুরহাটের ছাত্রাবাস থেকে জব্দকৃত গাঁজা

জয়পুরহাটের ছাত্রাবাস থেকে জব্দকৃত গাঁজা © সংগৃহীত

জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাস থেকে  ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৫। ছাত্রাবাসের একটি রুমে গুদাম করে রাখা হয়েছিল এসব গাঁজা। সেখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। আটক করা হয়েছে দুই কারবারিকে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। 

আটকরা হলেন- সাব্বির হোসেন (৩০) ও রতন মণ্ডল (৩২)। সাব্বির জয়পুরহাট জেলা শহরের চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও রতন একই এলাকার মৃত খলিল মণ্ডলের ছেলে। 

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে জেলা শহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাস নামের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমে খুলে ১৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এই মাদক সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা এসব গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ এসব গাঁজা সংগ্রহ করে জয়পুরহাট, নওগাঁ ও দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করে আসছে। এ ঘটনায় জয়পুরহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close