গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মী বহিষ্কার

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন নেতা

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন নেতা © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ফাঁকা গুলি ছোড়া, গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় সংগঠনের তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সোমবার ৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ, কর্মী মেহেদী হাসান শিহাব ও আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার তিনজনকেই গ্রেপ্তার করেছে গাজীপুর ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও ১৩৫টি ইয়াবা। 

গত বুধবার রাতে মাওনা বাজার এলাকায় এ ঘটনায় ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান জনের বাড়ির সামনে তিনটি গাড়ি ভাঙচুর করে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence