অবৈধ কারখানায় র‌্যাবের অভিযান, ২০ লাখ শলাকা সিগারেট ধ্বংস

০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
অবৈধ সিগারেটসহ র‌্যাবের হাতে আটককৃতরা

অবৈধ সিগারেটসহ র‌্যাবের হাতে আটককৃতরা © টিডিসি ফটো

নারায়ণগঞ্জে অবস্থিত রয়েল টোব্যাকো নামের একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (০২ সেপ্টেম্বর) এলিট বাহিনীটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা সেলিমুজ্জামান।

অভিযানে র‌্যাব, ২০ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২০ লাখ পিস নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সাথে জড়িত  থাকার অপরাধে ৪ জনকে ১৫ দিনের জেল দেয়। এরপর র‌্যাব জব্দ করা নকল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ সিগারেট ধ্বংস করে।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে রয়েল টোব্যাকো নামের প্রতিষ্ঠানটি নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। সরকার নির্ধারিত সিগারেটের সর্বনিম্ন মূল্য ৪৫ টাকা হলেও তারা ১৫-২০ টাকা প্যাকেট সিগারেট বিক্রি করেছিলো। অথচ  সিগারেটের  প্যাকেট  প্রতি সরকারের ৩০ টাকা  রাজস্ব পাওয়ার কথা।

এছাড়াও লাল তালিকাভুক্ত শিল্প-প্রতিষ্ঠান হিসেবে সিগারেট ফ্যাক্টরি চালুর পূর্বেই পরিবেশ ছাড়পত্র নেয়া বাধ্যবাধকতা থাকলেও রয়াল টোব্যাকোর তা ছিল না বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close