চুরির অভিযোগে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

২৬ আগস্ট ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
চুরির অভিযোগে যুবককে নির্যাতন

চুরির অভিযোগে যুবককে নির্যাতন © সংগৃহীত

চুরির অভিযোগে কুমিল্লায় এক যুবককে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। নির্যাতনের স্বীকার আবদুল হান্নানকে (২৮) নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার ওই যুবক চোত্তাপুকুরিয়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। ঘটনার সাথে জড়িত ভাউকসার ইউপি সদস্য জহিরুল ইসলামকে গতকাল দিবাগত রাতে আটক করে বরুড়া থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয় নুরু মিয়ার দোকান থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির হয়। এ ঘটনায় হান্নানকে সন্দেহ করা হয়। ইউপি সদস্য জহিরুলের নির্দেশে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে ইউপি সদস্যের লোকজন। পরে চৌত্তাপুকুরিয়া মার্কেটের সামনের একটি গাছে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন ইউপি সদস্য। এ ঘটনার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে নির্যাতনের ঘটনায় পুুলিশ ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করে।

স্থানীয় এলাকার দোকানদার নুরু মিয়া জানান, শনিবার সকালে আমার দোকান খুলে দেখতে পেলাম আমার সৌরবিদ্যুতের ব্যাটারি নেই। দোকান থেকে ব্যাটারি চুরি হয়ে গেছে। এই বিষয়ে আলোচনা শুরু হলে স্থানীয় চোর হান্নানকে সন্দেহ হয়। পরে মেম্বার তাকে ডেকে এনে মারধর করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ও…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬