ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

২৩ আগস্ট ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

কুড়িগ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায়  মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ

বুধবার দুপুরে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক।

দণ্ডিত জাহাঙ্গীর আলম যশোরের মনিরামপুর থানার ভরতপুর গ্রামের আব্দুল গণি সর্দারের ছেলে।

জানা গেছে, ২০১৫ সালে জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই এলাকায় একটি বাড়িতে গৃহশিক্ষক থেকে এলাকার শিশুদের কোরআন শিক্ষা দিতেন। ওই সময়ে তার বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলাটি করেছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম গৃহশিক্ষক হিসেবে কোরআন শিক্ষা দেয়ার সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি শিক্ষার্থী তার মাকে জানালে জাহাঙ্গীরকে সতর্ক করা হয়। ২০১৫ সালের ২ এপ্রিল ওই শিক্ষার্থী মাদরাসায় গেলে ছুটির পর জাহাঙ্গীর তাকে বিয়ের কথা বলে ‘ফুসলিয়ে’ মোটরসাইকেলে তুলে নিয়ে যান। খোঁজাখুঁজির পর শিক্ষার্থীকে পাওয়া না গেলে শিক্ষার্থীর মা থানায় গিয়ে অপহরণের মামলা করেন।

আদালত সূত্র জানায়, জামিনে থাকা জাহাঙ্গীর আলম মামলা চলাকালীন নিয়মিত আদালতে উপস্থিত থাকলেও রায় ঘোষণার খবরে বুধবার আদালতে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence