‘ঘরের সিলিং ফ্যানে ঝুলেছিল কলেজছাত্রের মরদেহ’

২৩ আগস্ট ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বগুড়া জেলা মানচিত্র

বগুড়া জেলা মানচিত্র © ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শাকিব হোসেন (২০) যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আজগর আলীর ছেলে। বগুড়ার শাজাহানপুরের রানীরহাট এলাকায় জনৈক আব্দুল ওহাব নামে এক ব্যক্তির ভাড়া বাসায় বাবা, মা ও বড়ভাইসহ বসবাস করতেন। তিনি বগুড়া সরকারি  আজিজুল হক কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার (২৩ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাকিবের বাবা আজগর আলী জানান, মঙ্গলবার (২২ আগস্ট) রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে দুই ছেলেও ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ আদায়ের জন্য তার স্ত্রী ঘুম থেকে উঠে ছেলেদের ঘরে গিয়ে দেখেন ছোট ছেলে নাই আর বড় ছেলে ঘুমাচ্ছে।

বসার ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করা। অনেক ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে শাকিবকে সিলিং ফ্যানের রডের সাথে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। মানসিক হতাশাগ্রস্ত থেকে শাকিব হোসেন আত্মহত্যা করেছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাকিবের বাবা থানায় অপমৃত্যু দায়ের করেছেন।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950