দরজা বন্ধ পেলেন বাবা-মা, ভেঙে মিলল তেজগাঁও কলেজছাত্রের মরদেহ

১৯ আগস্ট ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
তেঁজগাও কলেজের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে

তেঁজগাও কলেজের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সাঈদ আনোয়ার সিফাত (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিফাত উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, যমুনা সার কারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ভাগ্নে জাহাঙ্গীরের বাসা বাড়া নিয়ে বসবাস করেন সিফাত ও তার পরিবার। তাকে বাসায় রেখে তার বাবা-মা দু’দিন আগে গ্রামের বাড়ি যান।

শুক্রবার রাতে তারা বাসায় এসে ঘর বন্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে সিফাতের মরদেহ পায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close