সৌদি আরবে গিয়ে ২৭ দিন পর লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র মিলন

১৭ আগস্ট ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
নাছির উদ্দিন মিলন তালুকদার

নাছির উদ্দিন মিলন তালুকদার © সংগৃহীত

নিয়মিত ক্লাস করতেন কলেজে। বন্ধুদের সঙ্গে নিয়মিত দিতেন আড্ডা। সক্রিয় ছিলেন ছাত্র রাজনীতিতেও। তবে ভাগ্য পরিবর্তনের জন্য মাত্র ২২ বছর বয়সে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু মাত্র ২৭ দিনের মাথায় ফিরলেন লাশ হয়ে।

ভুক্তভোগী তরুণ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের নাছির উদ্দিন মিলন তালুকদার (প্রিন্স)। বুধবার (১৬ আগস্ট) তার লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়। এ সময় মা-বাবাসহ আত্মীয়-স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

মিলনের বাবা শাহাদাত তালুকদার জানান, তার দুই ছেলে এক মেয়ে। মিলন সবার বড়। গত ২০ জুলাই সে সৌদি আরবের মক্কায় কাজের সন্ধানে যান। সেখানে চাচা শামছুদ্দিন তার ভিসার ব্যবস্থা করে। কিন্তু গত ১ আগস্ট ব্রেইন স্ট্রোক করে এবং ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মা লাকি আক্তার জানান, ঘটনার আগের দিন মিলন ফোনে কথা বলেছে। নেটওয়ার্কের কারণে ঠিকমতো বলতে পারিনি। পরদিন জানতে পারেন, বাথরুমে পড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করেছে। দুদিন হাসপাতালে থাকার পর মারা যায়। কাগজপত্র পাঠাতে বলেছি, সেগুলো আসলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারব, মৃত্যু কিভাবে হয়েছে।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close