ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

১০ আগস্ট ২০২৩, ০৮:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডিত আসামি আবু তাহের প্রকাশ শিপন (২৮) স্বন্দীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম প্রকাশ ফখরের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ জুন সন্দ্বীপ থানাধীন মগধরা ইউনিয়নের একটি মাদরাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই মাদরাসারই শিক্ষক তাহের। পরে বাড়িতে গিয়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ ঘটনায় ১৩ জুন ছাত্রীর বাবা বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন। তদন্ত শেষে ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬