চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১০ আগস্ট ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
শেরউড ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল অ্যান্ড কলেজ

শেরউড ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

বগুড়ার শেরপুরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়ার এলাকায় নিজ ঘরে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

নিহত অনিকা সরকার বিন্দু (১৮) ওই গ্রামের অতুল চন্দ্র সরকারের মেয়ে। সে শেরপুর শহরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। আগামী ১৭ আগস্ট তার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

জানা গেছে, মঙ্গলবার রাতের খাবর শেষে লেখাপড়া ও ঘুমানোর জন্য নিজকক্ষে যায় বিন্দু। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিন্দুর কোনো সাড়া না পেয়ে ঘরের অন্য দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তার মা। এ সময় ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে বিন্দুকে ঝুলতে দেখেন। ওই সময় মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে লাশটি নামায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

এসময় তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল ‘বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনদিন বিরক্ত করব না।’

ঘটনার সত্যাতা স্বীকার করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, নিহতের হাতের লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence