ঘরে চারদিন পড়ে ছিল স্কুলশিক্ষিকার লাশ, ছিলেন চেয়ারে বসা

০৩ আগস্ট ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ

অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আলমপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ। 

জোবাইদা খাতুন (৬৬) নামের শিক্ষিকা বাড়িতে একাই বসবাস করতেন। তিনি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী। জোবাইদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোবাইদা খাতুন বাড়িতে একাই বসবাস করতেন। সোমবার থেকে তার স্বজনেরা মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ করতে পারছিলেন না। পরে প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর তারা জোবাইদার বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান। পরে ঘরে গিয়ে চেয়ারে বসা জোবাইদার লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, জোবাইদা পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন। তাঁর সন্তানেরাও শিক্ষক, শহরে থাকেন। তিনি গ্রামে একাকী থাকতেন।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জোবাইদার লাশে পচন ধরেছে। ধারণা কারা হচ্ছে, লাশ তিন-চার দিন আগের হতে পারে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close