রাজধানীতে আইনজীবীর সহকারীকে পিটিয়ে হত্যা

৩০ জুলাই ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
রাজধানীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে

রাজধানীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর শান্তিনগরে এক তরুণকে মারধরে বাধা দেওয়ায় আইনজীবীর সহকারীকে পিটিয়া হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১টার দিকে শান্তিনগরে আবেদ হোল্ডিং নামে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মো. খালেদ শেখ (২৬)।

খালেদের বন্ধু সজীব বলেন, খালেদের বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে ভবনের নিরাপত্তা কর্মীসহ ১০ থেকে ১৫ জন মারধর করছিল। সেখানে গিয়ে তিনি বাধা দেন। ছেলেটি কোনো অপরাধ করলে পুলিশের হাতে তুলে দিতে বলেন।

তার ভাষ্য, এ সময় খালেদকেও কিল ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালেদের বড় ভাই শাকিল শেখ বলেন, তাদের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার জাফরা কান্দি গ্রামে। ঢাকায় রামপুরা হাই স্কুল রোডের ভাড়া বাসায় থাকেন।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, খালেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
আগে ছাত্রলীগ পরিচয়ে হলে গণরুম-গেস্টরুম পরিচালনা করত শিবির
  • ০৭ এপ্রিল ২০২৬
close