তা’মীরুল মিল্লাত মাদরাসার জলাশয়ে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২৭ জুলাই ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পানিতে ডুবে মারা যাওয়া ইশতিয়াক বিন ইশান

পানিতে ডুবে মারা যাওয়া ইশতিয়াক বিন ইশান © টিডিসি ফটো

পানিতে ডুবে গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) মাদ্রাসার জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি ডুবুরি দল ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। সে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইশতিয়াক বিন ইশান।

জানা গেছে, গত সোমবার পুকুরে গোসলে করতে যেয়ে নিখোঁজ হয় সে। গোসল করতে আসা সবাই বাড়ি ফিরলেও বাড়ি ফেরেনি শিশু ইশান। রাতে অনেক খোঁজাখুঁজির করা হয়েছে, কোথাও না পেয়ে পরেরদিন বুধবার (২৬ জুলাই) ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপস্থিত কর্মী এবং মাদ্রাসা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাদ্রাসার পুকুরে দেয়াল এবং নিরাপত্তা জোরদার করা দরকার। গোসল ও সাঁতার বন্ধ করা জরুরি।

প্রসঙ্গত, মাদ্রাসার জলাশয়টি বেশ পুরোনো। এরআগে ২০১৫ সালে এই জলাশয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানান একাধিক শিক্ষার্থী।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close