লক্ষ্মীপুর

ছাত্রলীগ কর্মী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

২৬ জুলাই ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত © ফাইল ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার আরও ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মধু, মো. মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, মো. শামীম, কাউছার ওরফে ছোট কাউছার।

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের পিপি জসিম উদ্দিন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর আলম, নেহাল, মো. বোরহান, মো. তুহিন, জাকির হোসেন, সোহরাব হোসেন, বাছির আহাম্মদ, মো. মিজান, আলমগীর হোসেন, কছির আহম্মেদ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আজিজ সুজন, মো. টিপন ওরফে জাহাঙ্গীর আলম।

পিপি জানান, আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মধু ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত টিপন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। এ ছাড়া রায়ে দুই আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ১৮ মে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে মামুনকে গুলি করে হত্যা করা হয়। মামুন একই গ্রামের আবু তৈয়বের ছেলে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close