বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন স্কুলছাত্রীর

২১ জুলাই ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিয়ের দাবিতে অনশনে স্কুল শিক্ষার্থী

বিয়ের দাবিতে অনশনে স্কুল শিক্ষার্থী © সংগৃহীত

রাজবাড়ী জেলার সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী হামিদা(১৬)। বুধবার (১৯ জুলাই) দিবাগত রাত থেকে অনশনে বসেন ওই স্কুলছাত্রী।

বৃহস্পতিবার সুমন মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের দাবিতে সুমনের বাড়িতে অনশনে বসেছে হামিদা। সে সুমনের বাড়ির বারান্দায় বসে আছে। তবে বাড়িতে কেউ নেই। ঘরের দরজা তালাবদ্ধ।

স্কুলছাত্রী হামিদা জানিয়েছে, তিন বছর আগে প্রতিবেশী সুমন মণ্ডলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমনকে সে বিয়ের কথা বললে সুমন শুধু তাকে আশ্বাসই দিত। সম্প্রতি তাদের দুজনেরই পরিবার থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে।

এ বিষয় নিয়ে গতকাল রাতে তারা দেখা করে। সেখানে স্থানীয়রা তাদের দেখে ফেললে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সুমন। এরপর রাতেই সুমনের বাড়িতে এসে অনশনে বসেন হামিদা।

সুমন যদি আমাকে বিয়ে না করে তাহলে ওর বিরুদ্ধে আমি ধর্ষণ মামলা করবো। এমনকি আমি আত্মহত্যাও করতে পারি—জানান অনশনরত ওই স্কুল শিক্ষার্থী। তার প্রেমিক একই গ্রামের শফিক মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৩)। তিনি স্থানীয় খানখানাপুর বাজারে কাঁচামালের ব্যবসা করেন।

স্কুলছাত্রীর বাবা-মা বলেন, আমার মেয়ের সাথে সুমনের তিন বছরের প্রেমের সম্পর্ক। বিষয়টি আমরা প্রথম থেকে না জানলেও পরে জানতে পেরেছি। সুমন তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। আমরা চাই সুমন আমাদের মেয়েকে বিয়ে করুক। নাহলে আমরা তার বিরুদ্ধে মামলা করবো।

এদিকে, অভিযুক্ত সুমন ও তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ নিয়ে সুমনেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ শাহাদাত হোসেন জানান, এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close