মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড

২০ জুলাই ২০২৩, ১২:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল © ফাইল ছবি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার। এর মধ্যে মহারাজ হাওলাদার জামিনে মুক্ত এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন।

যুদ্ধাপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে ৪টি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, নারীসহ ৪ জনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close